ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মির্জা আজম নৌকা প্রতীক পাওয়ায় মেলান্দহে আনন্দ মিছিল

মির্জা আজম নৌকা প্রতীক পাওয়ায় মেলান্দহে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম টানা সাতবারের মতো নৌকা প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। ১৯ ডিসেম্বর বিকেলে মেলান্দহে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহর নেতৃত্বে একটি আনন্দ মিছিল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় কয়েকশ নেতাকর্মী অংশ করে।

এসময় জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফুর রহমান লিচু, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, সম্পাদক হাবিবুর রহমান হেলালসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের উদ্দেশ্যে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

মির্জা আজম নৌকা প্রতীক পাওয়ায় মেলান্দহে আনন্দ মিছিল

আপডেট সময় ১১:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩