ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি : জিকু

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, ট্রেনের টিকিট কালোবাজারী বন্ধ, রেলক্রচিং এর নিরাপত্তা নিশ্চিত করা, মাদক, যানজটমুক্ত শহর প্রতিষ্ঠা, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকলের সহায়তা কামনা করে ১০ ডিসেম্বর জামালপুরে অনুষ্ঠিত হয় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভর মেয়র ছানোয়ার হোসেন, সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম শীতেষ চন্দ্র সরকার, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান, এনএসআই এর উপপরিচালক বোরহান উদ্দিন, পিপি আইনজীবী নির্মল কান্তি ভদ্র, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

সভায় ৭ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ জেলার সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি ও অন্যান্য সদস্যগণ অংশ নেন।

সম্প্রতি জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকসহ একাধিক মর্মান্তিক মৃত্যু, রেল ক্রসিং বেরিয়ার না থাকায় এবং অবৈধ স্থাপনার কারণে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু, দুর্বৃত্তদের দ্বারা ট্রেনে অগ্নিসংযোগ, নারী, শিশু নির্যাতন, ধর্ষণের মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। যৌন নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণ সৃষ্টি করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে সবাই অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধ, ইজিবাইক নিয়ন্ত্রণ, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে পদক্ষেপ গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্ন নগর প্রতিষ্ঠাসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিজয় ট্রেন জামালপুরে আগমনে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন এবং চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় প্রকৃত আসামিদের সনাক্ত করে আদালতে সোপর্দ করায় জেলা পুলিশকে ধন্যবাদ জানানো হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩