ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

এন্টিবায়োটিকের বিষক্রিয়ায় দেশে মহামারির আশঙ্কা : জামালপুরে আলোচনা সভায় অভিমত

এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এ প্রতিপাদ্যের আলোকে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে ২৩ নভেম্বর জামালপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়।

জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আক্তারুজ্জামান, জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমএ তাহের, জেলা মৎস্য বিভাগের সহকারী পরিচালক মোখলেছুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম।

সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস বলেন, অতিমাত্রায় এন্টিবায়োটিক ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকি চরম আকার ধারণ করছে। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে এন্টিবায়োটিকের বিষক্রিয়ায় মহামারি আকার ধারণ করতে পারে।।

অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন বলেন, শুধুমাত্র বক্তৃতা বিবৃতির মধ্যে না রেখে এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সৃষ্টিতে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রচলিত আইনে পদক্ষেপ নেওয়া হলে পুলিশ সর্বাত্মক সহায়তা করবে।

জাহাঙ্গীর সেলিম বলেন, প্রতিবছর দেশে লাখ লাখ লোকের মৃত্যু হলেও অধিকাংশ মানুষ জানে না মৃত্যুর কারণ এন্টিবায়োটিকের বিষক্রিয়া। সমন্বিত উদ্যোগে এর বিরুদ্ধে এবং সচেতনতা সৃষ্টিতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

এন্টিবায়োটিকের বিষক্রিয়ায় দেশে মহামারির আশঙ্কা : জামালপুরে আলোচনা সভায় অভিমত

আপডেট সময় ০৭:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩