ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক :

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতাল পালন করছে বিএনপি। ১৯ নভেম্বর সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়। চলবে ২১ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত।

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই হরতাল কর্মসূচি পালন করছে। অপরদিকে জামায়াতে ইসলামীও আলাদাভাবে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে।

এর আগে গত ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছিল বিএনপি। এরপর থেকে বিরতি দিয়ে অবরোধ করে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় পঞ্চম দফায় গত বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালন করে তারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হরতাল সফল করার জন্য নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তিসহ চলমান আন্দোলনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে এবং নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনের জন্য ঘোষিত তপসিলের প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু

আপডেট সময় ১১:১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩