ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

নির্বাচনের তফসিল বাতিল ও অবরোধের সমর্থনে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, বর্তমান সরকারের পদত্যাগ ও চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজারে অনুষ্ঠিত পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সদস্য গোলাম রব্বানী লিকু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, বর্তমান সদস্য সচিব মাসুদ রানা চপল প্রমুখ।

বক্তারা সিইসি ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদের তফসিলকে অবৈধ বলে তা বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

নির্বাচনের তফসিল বাতিল ও অবরোধের সমর্থনে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩