ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

সরিষাবাড়ীতে অবরোধ সফল করতে বিএনপির বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে সারাদেশে বিএনপির ডাকা অবরোধের সমর্থন ও বিএনপির মহাসচিবসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেম্বর দুপুরে চতুর্থ দফা অবরোধের ২য় দিনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি আরামনগর বাজার হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের এক পথ সভায় মিলিত হয়।

এ সময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম বলেন, গত ২৮ তারিখের শান্তিপূর্ণ মহা-সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে তারাই হামলা চালিয়েছে, পুলিশ ফাঁড়িতেও তারাই হামলা চালিয়েছে। বিএনপি এসব কিছু করেনি! তবুও তারা মিথ্যা মামলায় গেপ্তার-হয়রানি করছেন। বিএনপিসহ সমমনা দলগুলোর দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তিনি।

এতে উপজেলা বিএনপি অঙ্গ ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

সরিষাবাড়ীতে অবরোধ সফল করতে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৫:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩