ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ১৩ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি ময়মনসিংহের দিকে যাওয়ার পথে কাশিগঞ্জ বাজার এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুইযাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এসময় গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ট্রাক আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতদের শনাক্তের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

আপডেট সময় ০৫:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩