
মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। ২৮ অক্টোবর বিকেলে জেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সংসদ সদস্য প্রকৌশলী মোজাফ্ফর হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
এসময় জেলা, পৌর, উপজেলা ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলার চিঠি ডেস্ক : 

















