ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা করা যায় না: ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা করা যায় না।

তিনি ৯ অক্টোবর রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রাক-প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল সমঝোতা ও সহাবস্থানের সুযোগ আছে কিনা জানতে চেয়েছেন। জবাবে আমরা বলেছি, সে সুযোগ বিএনপি রাখেনি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়, মৃত তত্ত্বাবধায়ক সরকার আনতে চায়, নির্বাচন কমিশন বাতিল এবং সংসদের বিলুপ্তি চায়। এসব করা সম্ভব নয়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যেসব অভিযোগ তাদের কাছে করেছে তার জবাব দিয়েছি। বিএনপি আইনের ভুল ব্যাখ্যা দিয়েছে।

তিনি বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল বিএনপির দাবি নিয়ে কোন কথা বলেনি। তারা অবাধ, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে দেখতে চায়। কোন সহিংসতার আশঙ্কা আছে কিনা জানতে চেয়েছে। আমরাও বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জনগণের কাছে অঙ্গীকার করেছেন। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন প্রতিনিধি দলকে ইতিবাচক মনে হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা করা যায় না: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:০২:১২ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩