ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন শেখ হাসিনা : ধর্ম প্রতিমন্ত্রী

বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোরলেন ও এইটলেনের রাস্তা করেছেন। তিনি বা তাঁর দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।

তিনি জামালপুরের ইসলামপুরের চর গোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর নতুন পাড়া শেখ জামাল প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৯ সেপ্টেম্বর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীল, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার লক্ষে ভোট কেন্দ্র কমিটি গঠন ও নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর, খাদ্যে স্বনির্ভরতা অর্জন, যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন ইত্যাদির মাধ্যমে তিনি তা অব্যাহতভাবে প্রমাণ করে চলেছেন। প্রযুক্তিতে পশ্চাৎপদ বাংলাদেশকে তিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করে এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেহনতি মানুষের দুর্ভোগ লাঘবে সকলকে ঐক্যবদ্ধ থেকে আবারও শেখ হাসিনাকে বাংলার মসনদে বসাতে আহ্বান জানান।

চর গোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরভক্ত মোল্লার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ সরকার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক সালাহ উদ্দিন শাহ, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা পারভীন লিপি, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, কৃষকলীগ সভাপতি নূরল ইসলাম শাহ্, যুবলীগ সভাপতি হারুনূর রশিদ, সাধারণ সম্পাদক মোহন মিয়া, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমনানসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন শেখ হাসিনা : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩