ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বিচার বিভাগকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার বিভাগকে আরও গতিশীল করার চেষ্টা এবং উদ্যোগ নেওয়া হবে।

সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিচারপতি ওবায়দুল হাসান ১৩ সেপ্টেম্বর আরো বলেন, সামাজিক পরিবর্তন না আনলে শুধু বিচার এবং আইন-আদালত করে এই সমাজকে সঠিক পথে আনা যাবে না।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, মামলাজট কমানোটাই বড় চ্যালেঞ্জ। আরেকটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যাতে কমানো যায়, সে উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, সুপ্রিমকোর্টের উভয় বিভাগ এবং অধস্তন আদালতে সহকর্মী সবার প্রতি আহ্বান থাকবে, তারা প্রত্যেকেই যেন এই বিচার বিভাগের কাজটি, বিচারের কাজটি নিজের কাজ মনে করেন। মামলা নিষ্পত্তির সংখ্যা যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে মামলাজট অনেকাংশেই কমে যাবে।

প্রধান বিচারপতি বলেন, মামলাজট বা মামলার দীর্ঘসূত্রতা যাতে ক্রোনিক (দীর্ঘস্থায়ী) না হয়ে যায়, সেই চেষ্টা করব।

শুধু বিচারকদের নিয়েই বিচার বিভাগ নয় উল্লেখ করে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন আইনজীবীরা, তাদের সহকারীরা ও অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা, রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আরও অন্য স্টাফ। সবাই যদি আন্তরিক হন, তাহলে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে।’

বিচারপতি ওবায়দুল হাসান উল্লেখ করেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এবং মেডিয়েশনের (মধ্যস্থতা) মাধ্যমে অনেক মামলা নিস্পত্তি হতে পারে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বিচার বিভাগকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

আপডেট সময় ০৯:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩