ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশরক্ষার জন্য ঈদে তথ্যমন্ত্রীর প্রার্থনা

বাংলারচিঠিডটকম ডেস্ক : পবিত্র ঈদুল আজহার দিনে দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে দেশ রক্ষা পাওয়ার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

২৯ জুন সকালে নিজ গ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাসে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় নিজ নির্বাচনী এলাকার মুসুল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি দেন তথ্যমন্ত্রী।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে হাছান মাহমুদ বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই সব ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটিই আজকের প্রত্যাশা।

তিনি বলেন, এই পবিত্র দিনে আমাদের কামনা হচ্ছে আমাদের দেশ যেন দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায় এবং দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে, যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার, মানুষ পুড়িয়ে হত্যা করার এবং মানুষের সহায়-সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে, তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয় পবিত্র ঈদের দিনে সেটিই কামনা করি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশরক্ষার জন্য ঈদে তথ্যমন্ত্রীর প্রার্থনা

আপডেট সময় ০৬:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩