ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বেতন স্কেল ৭ম গ্রেড চায় সহকারী প্রধান শিক্ষক ও সহকারী সুপাররা

জামালপুরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার সহকারী প্রধান শিক্ষক ও সহকারীর সুপার শিক্ষক সমিতির মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সহকারী প্রধান শিক্ষক ও সহকারী সুপারদের বেতন স্কেল ৮ম গ্রেড থেকে ৭ম গ্রেডে উন্নীতকরণসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার সহকারী প্রধান ও সহকারী সুপার শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা। ১৯ ফেব্রুয়ারি সকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার সহকারী প্রধান ও সহকারী সুপার শিক্ষক সমিতির আহ্বায়ক মো. রেজাউল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সদস্য সচিব মো. ফরহাদুল আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, আল মামুনুর রশীদ, মো. শামসুল আলম, আনোয়ারা খানম, মো. নজরুল ইসলাম ও মামুনুর রশীদ, বাংলাদেশ মাধ্যমিক জেনারেল শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকনেতৃবৃন্দ বলেন, মাধ্যমিক স্কুল ও মাদরাসার সহকারী প্রধান শিক্ষক ও সহকারী সুপারদের বেতন স্কেল ২০০৯ সালের জুলাই মাসে ৯ম গ্রেড ১১ হাজার টাকা থেকে থেকে ৮ম গ্রেডে ১২ হাজার টাকায় উন্নীত হয়। এরপর ২০১৫ সালে পে-স্কেলে তা ২৩ হাজার টাকায় অন্তর্ভুক্ত হলেও ২০২২ সালের মে মাস থেকে সিনিয়র শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকরা একই বেতন স্কেল পাচ্ছে। ফলে সিনিয়র শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের কোনো আলাদা বেতন স্কেল নেই। এই পরিস্থিতিতে বেতন স্কেল ৮ম গ্রেড থেকে ৭ম গ্রেডে উন্নীতকরণসহ চার দফা দাবি বাস্তবায়নের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আকুল আবেদন জানান বক্তারা। অন্য তিনটি দাবি হলো- জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদেরকে সরাসরি প্রধান শিক্ষক ও সুপার হিসেবে পদায়ন করা, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে সহকারী প্রধান শিক্ষক ও সহকারী সুপারদের অন্তর্ভুক্ত করা এবং শিক্ষাকে জাতীয়করণ করা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

বেতন স্কেল ৭ম গ্রেড চায় সহকারী প্রধান শিক্ষক ও সহকারী সুপাররা

আপডেট সময় ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩