ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুর ডিএসএ’র দাবা লীগ সমাপ্ত

চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দু’দিনব্যাপী দাবা লীগ ১৮ ডিসেম্বর দুপুরে শেষ হয়েছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত লীগের সমাপণী দিনে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিরতরণ করা হয়।

দাবা লীগের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ ছানোয়ার হোসেন। দাবা লীগ উপ-কমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আইনজীবী নুরুন্নবী ভূইয়া অপুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জ্বল, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও জামালপুর সদর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরে আলম জিকু প্রমুখ।

আন্তর্জাতিক দাবা সংস্থার (ফিদে) নিয়ম মেনে শুরু হওয়া দু’দিনব্যাপী অনুষ্ঠিত দাবা লীগে ১০টি দলে ৪০ জন দাবা প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক দাবা সংস্থার বিচারক হাসনাত এলাহী চৌধুরী এবং ডেপুটি বিচারকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের বিচারক আহসান আলী জুয়েল।

এবারের প্রতিযোগিতায় জামালপুরের টিএইচটি ক্লাব চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে সেইন্টসিটি ক্লাব। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ও অন্যান্য অতিথিবৃন্দ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুর ডিএসএ’র দাবা লীগ সমাপ্ত

আপডেট সময় ০৮:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২