ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত

দেওয়ানগঞ্জ আব্দুল খালেক মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্মাণাধীন মঞ্চ।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ১৩ নভেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করেছে জেলা আওয়ামী লীগ।

৮ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে জেলা আওয়ামী লীগ।

দেওয়ানগঞ্জ আব্দুল খালেক মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় উপজেলা আওয়ামী লীগ মঞ্চ নির্মাণের কাজ শুরু করে। সম্মেলন স্থগিতের বিজ্ঞপ্তির পর কাজ বন্ধ করে উপজেলা আওয়ামী লীগ।

জানা গেছে, পৌর এলাকায় নেতা-কর্মীদের দলীয় কোন্দল তীব্র আকার ধারণ করায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকায় সম্মেলন স্থগিত করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত

আপডেট সময় ০৮:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২