ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে আওয়ামী লীগের কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

বকশীগঞ্জ সদর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র ক্ষোভে ফুঁসছে তৃনমূল আওয়ামী লীগ।

বকশীগঞ্জ সদর ইউনিয়নের কমিটি গঠনে অনিয়ম ও অর্থের বিনিময়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার প্রতিবাদে ও অনিয়মের প্রতিবাদে সড়ক সড়ক অবরোধ, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ অক্টোবর বেলা ১১টায় সদর ইউনিয়নের সূর্যনগর মতির বাজার এলাকায় সড়ক অবরোধ করে ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পদ বঞ্চিত নেতা কর্মীরা। এসময় তারা আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে মতির বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে নঈম মিয়ার বাজারে গিয়ে শেষ করেন।

সেখানে প্রতিবাদ সমাবেশ করে বিতর্কিত ব্যক্তিদের দল থেকে বাদ দেওয়াসহ নতুন করে সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবি জানান।

বকশীগঞ্জ সদর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বকশীগঞ্জ-সানন্দবাড়ী মহাসড়ক অবরোধ করেন আওয়ামী লীগের পদ বঞ্চিত নেতারা। ছবি: বাংলারচিঠিডটকম

সমাবেশে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবদুল কাদের, আওয়ামী লীগ নেতা শেখ মুনজিল, ৬ নম্বর ওয়ার্ডের পদ বঞ্চিত সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিক, মিজানুর রহমান মিজান প্রমুখ।

পদ বঞ্চিত নেতারা জানান, গত ২৩ ও ২৪ অক্টোবর বকশীগঞ্জ সদর ইউনিয়নের ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে তৃণমূল নেতা-কর্মীদের মতামত না নিয়ে মনগড়াভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। যাদের সভাপতি ও সম্পাদক করা হয়েছে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং বিএনপি পরিবারের লোকজনকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর এতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে।

তারা অবিলম্বে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন সম্মেলনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের পদ দিতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে আওয়ামী লীগের কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২