ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

বীর মুক্তিযোদ্ধা দৌলতুজ্জামান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা কমরেড দৌলতুজ্জামান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর বিকালে শহীদ মজিদ স্মৃতি সংসদের আয়োজনে পোগলদিঘা যমুনা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটি জানান, ডিজিটাল যুগে এখন আর তরুণরা মাঠে এসে খেলা উপভোগ করতে চায় না। সারাদিন মোবাইলের নেশায় আসক্ত থাকে। মাদক, জুয়ার আসক্ত থেকে ফিরিয়ে সুস্থ বিনোদনের উদ্দেশ্যে এলাকার সাবেক ফুটবলাররা এ খেলার আয়োজন করেন। খেলায় ২৮ ফুটবল দল অংশ নেয়।

২১ অক্টোবর বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উভয় দলে একাধিক নাইজেরিয়ার ফুটবল খেলোয়াড় অংশ নেয়।

খেলা দেখতে মাঠের দুই পাশে সরিষাবাড়ী উপজেলাসহ পাশ্ববর্তী সিরাজগঞ্জ, কাজিপুর, মধুপুর, ধনবাড়ী, জামালপুর, মাদারগঞ্জ, ভুয়াপুর ও গোপালপুর এলাকার হাজার হাজার দর্শক ভিড় করেন।

খেলায় বয়ড়া এম এ সাত্তার ফুটবল দলের কাছে দুই শূন্য গোলে সরিষাবাড়ী ফুটবল একাদশ দল পরাজিত হয়। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ-প্রকৌশলী মাহবুব জামান জুয়েল ও অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বীর মুক্তিযোদ্ধা দৌলতুজ্জামান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২