ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তসারশূন্য ।

তিনি ৬ অক্টোবর সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে আরো বলেন, বিদ্যুতের জাতীয় গ্রীডে ট্রিপ করা একটি টেকনিক্যাল বিষয়, যে কোন সময় এমন ঘটতে পারে। ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশেও গ্রিড ট্রিপ করে। কিন্তু দেখার বিষয় হচ্ছে কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়।

তিনি বলেন, গ্রিড বিপর্যয়ের পর ৪ অক্টোবর কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয় সরকার।

২০০৩ সালে বিএনপির শাসনামলে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটলে তা পুনরুদ্ধারে কয়দিন সময় লেগেছিল? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে এর জবাব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বিএনপির শাসনামলে বিদ্যুৎ ছিল না, সে ইতিহাস কি বিএনপির মনে আছে?

বিদ্যুৎখাতে বিএনপি জাতিকে দীর্ঘমেয়াদী অমানিশার আঁধার উপহার দিয়েছিল, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা দুর্নীতির অভিযোগ করে, সরকারের অন্ধ সমালোচনা করে, অথচ বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়নে থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এ বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখেন। এতে অনিয়ম দুর্নীতির কোন সুযোগ নেই।

যারা অন্তরে যা ভাবেন, তা মুখে প্রকাশ পায় বলে বিএনপি’র মুখে সব সময় অনিয়ম, দুর্নীতির কথা শোভা পায় বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির কাজ হলো বাঁকা পথে চলা, অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়ানো।

সরকার নয়, বিএনপিই দেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একটি দায়িত্বহীন এবং ব্যর্থ বিরোধীদল হিসেবে বিএনপি জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, প্রকৃতপক্ষে বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, তারাই দেশকে এবং দেশের সম্ভাবনাকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবছর শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের নিবিড় তদারকির কারণে সাম্প্রদায়িক অপশক্তি কোন অঘটন ঘটাতে পারেনি। একারণেই বিএনপির মনের জ্বালা আরো বেড়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২