ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

টি-টেন লিগে খেলবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আট দল নিয়ে অনুষ্ঠিতব্য আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে দল পেয়েছেন বাংলাদেশের পাঁচ জন ক্রিকেটার।

এরমধ্যে সাকিব আল হাসান আগেই দল নিশ্চিত করেছিলেন। বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার ছিলেন তিনি। আর গতকালের ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের আরও চারজন ক্রিকেটার। তারা হলেন- নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ।

ড্রাফটে থাকলেও দল পাননি তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন।

গতরাতে টি-টেন লিগের আগামী আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়।

আইকন ও অধিনায়ক হিসেবে সাকিবকে আগেই দলে নিয়েছিলো বাংলা টাইগার্স। ড্রাফট থেকে বাংলা টাইগার্স দলে নিয়েছে আরও দুই বাংলাদেশি ক্রিকেটার সোহান ও মৃত্যুঞ্জয়কে।

কাটার মাস্টার মুস্তাফিজকে দলে নিয়েছে টিম আবুধাবি। আর বর্তমান চ্যাম্পিয়ন ডেকান গ্লাডিয়েটর্স দলে নিয়েছে তাসকিনকে।

আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

টি-টেন লিগে খেলবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

আপডেট সময় ১০:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২