ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমিছিল বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে গণমিছিল ও সমাবেশের মাধ্যমে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর দুপুরে বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলটি দড়িপাড়া পুরাতন বাইপাস মোড় থেকে বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ।ছবি: বাংলারচিঠিডটকম

জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্যে দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

সমাবেশে বিএনপিনেতারা বলেন, গুম, খুন ও বিরোধীমনা নেতাকর্মীদের নির্যাতন করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্থান্তর করেন। অন্যথায় আগামী দিনে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতার মস্তক থেকে টেনে নামানো হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৫:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২