ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে আটকে দিয়েছিল : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশের বাইরে পুনর্বাসিত করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করা যাবে না, সেই আইন করেছিলেন জিয়া। বঙ্গবন্ধু হত্যার বিচার না হওয়া, খুনিদের পুনর্বাসন, ক্ষমতায় বসানো এই সব কিছুই জিয়াউর রহমান করেছিলেন।

ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে আটকে দিয়েছিল। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী ৩১ আগস্ট বিকালে জামালপুরের ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহলগিরী ঈদগা মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ মাওলানার সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি শাহাদত হোসেন স্বাধীন, উপজেলা চেয়ারম্যান জামাল আবু নাছের বাবুল, আবু নাছের চৌধুরী চার্লেছ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সর্দার জাকিউল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে বঙ্গুবন্ধুসহ তার পরিবারের নিহতদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে আটকে দিয়েছিল : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২