ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর জেলা যুবলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে জামালপুর জেলা যুবলীগ। ১৩ আগস্ট দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেন জামালপুর জেলা যুবলীগ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনজীবী রাসেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান ও শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম প্রমুখ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জামালপুর জেলা শাখার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। ছবি: এম আলমগীর

আলোচনা সভা শেষে জেলা যুবলীগের সদস্য অলক কুমার দে ঝুন্টি সহ বেশ কয়েকজন স্বেচ্ছায় রক্তদান করেন।

এসময় জেলা যুবলীগের সহ-সভাপতি মো. বাবুল আক্তার, রিপন দাম, আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেন পিপলু, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, শাহাবীর ইসলাম দোলন, সহ-সম্পাদক শেখ মোহাম্মাদ সোহাগ, ফেরদৌস হাসান, সদস্য অলক কুমার দে ঝুন্টি সহ জেলা যুবলীগ, শহর যুবলীগ, ওয়ার্ড ও ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জামালপুর জেলা শাখার আয়োজনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুর জেলা যুবলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত

আপডেট সময় ১০:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২