ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্টেশন বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রুকনুজ্জামান রুকন, আজাদ সওদাগর, গোলাম মোস্তফা মুকুল, নাজমুল হাসান সোহেল, শাহেদ আলী, আব্দুর রউফ প্রমুখ।

বক্তারা বলেন, শফিউল বারী বাবু তার সততা, নিষ্ঠা-সাহস, বীরত্ব-দক্ষতা, শালীনতাবোধ এবং নেতৃত্বের অনুপম গুণাবলী নিয়ে গণতন্ত্রের জন্য আজীবন লড়াই-সংগ্রাম করেছিলেন। তার এই গুণাবলীকে অনুসরণ করে আগামী দিনে সরকার পতনের আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান।

আলোচনা শেষে মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২