ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে কৃষকদলের নবগঠিত কমিটির মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে অভিনন্দন জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।

২৭ জুলাই সকালে শহরের সফিমিয়ার বাজার থেকে এ মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম ছাত্তার, সদস্য সচিব সালেহীন মাসুদ মাস্টার ও যুগ্মআহ্বায়ক সালেহীন শাহীন প্রমুখ। এ সময় কৃষকদলের সদর ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ২০২২ইং তারিখে কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখার ৭ বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে কৃষকদলের নবগঠিত কমিটির মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট সময় ১০:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২