ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৯ জুলাই গাজীপুরের নুহাশ পল্লীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে হুমায়ূন আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুমায়ূন আহমেদের ভক্তরা এসে ভিড় জমায় নুহাশ পল্লীতে। তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অনেকে।

হুমায়ূন আহমেদের স্মৃতি জাদুঘর হচ্ছে নুহাশ পল্লীতে। হুমায়ূনের নিজের আঁকা ছবি ও সিনেমা-নাটকের জন্য হাতে লেখা স্ক্রিপ্ট দিয়ে সাজানো হবে জাদুঘরটি। সকালে গাজীপুরের নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তার স্ত্রী মেহের আফরোজ শাওন একথা বলেন। এ সময় হুমায়ুন ও শাওনের দুই ছেলেসহ অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২