ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

নোয়ারপাড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী রোমান হাসান

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আগামী ১৫ জুন জামালপুরের ইসলামপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী ৫ নম্বর নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রোমান হাসান।

শুক্রবার ( ৬ মে) দুপুরে বকুলতলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে দলের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি।

জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ নিবার্চনের মনোনয়নপত্র বিতরণ কমিটির আহ্বায়ক আশরাফ হোসেন তরফদার, সৈয়দ আতিকুর রহমান ছানা, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবব্রত নাগ মধুর নিকট চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দেন।

দর্লীয় মনোনয়নপত্র জমার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা রোমান হাসান বলেন, দীর্ঘদিন ছাত্রলীগের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছি। পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ করি। দলীয় চেতনা থেকে কখনো আদর্শচ্যুত হইনি এবং দলের বাইরে কিছুই চিন্তা করিনি।

চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে বছরের পর বছর ধরে এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছি এবং সবসময় দলীয় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজেকে অদ্যাবধি পর্যন্ত সম্পৃক্ত রেখেছেন।

তিনি আরও বলেন, অত্র ইউনিয়নে উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক কাজে জড়িত হয়ে অদ্যবধি ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের সাথে যোগাযোগ রাখছি।

এছাড়া প্রতিটি স্থানীয় ও জাতীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থী এবং দলীয় সব কর্মসূচিতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি।

আসন্ন নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাআল্লাহ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

নোয়ারপাড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী রোমান হাসান

আপডেট সময় ০৬:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২