ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির প্রতীকী অনশন

বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদ, টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে জনগণের মাঝে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেওয়ার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। ৩০ মার্চ সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী।

বক্তারা বলেন, একদিকে দ্রব্যমূল্যের দাম বাড়ছে আরেকদিকে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে সরকার। পরিকল্পিতভাবে জনগণকে দুর্ভোগে ফেলে দেওয়া হচ্ছে। তারা সাধারণ মানুষের কথা চিন্তা করছেন না। জনগণকে আরো দুর্বল করে তারা প্রতিবাদের শক্তিটুকুও কেড়ে নিতে চায়। এই দুঃসহ পরিস্থিতির অবসান ঘটিয়ে আগামী দিনে দুর্বার আন্দোলনে সকলকে রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির প্রতীকী অনশন

আপডেট সময় ০৯:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২