ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত থাকবে : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত থাকবে। সেজন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বেশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের নিকট বর্তমান সরকারের উন্নয়ন সাফল্য তুলে ধরতে হবে।

প্রতিমন্ত্রী ৫ মার্চ বিকালে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে ডিগ্রির চর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নিজেদের মধ্যকার বিভেদ-বিভক্তির কারণে কোন কোন সময় আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সাংগঠনিক শক্তি কাজে লাগাতে হবে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে কাজ করে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতার হাত ধরে এদেশের স্বাধীনতা এসেছে। তাই দেশের মানুষের সার্বিক উন্নতি ও অগ্রগতির বিষয়ে জাতির পিতার গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর ভক্ত মোল্লা দুদুর সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, জামালপুর জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, চর গোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, ওলামালীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত থাকবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২