ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী

প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি দুপুরে এসিল্যান্ড অফিস কার্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জামালপুর সদর।

জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হামিদা খাতুন প্রমুখ।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপি।

জানা যায়, প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে মোট ২৫টি স্টল স্থান পায়। একদিনের প্রদর্শনী চলে ১৬ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী

আপডেট সময় ০৬:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২