ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

দেওয়ানগঞ্জে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নবি হোসেন (৫২) নামের একজন কৃষক নিহত হয়েছেন। ২৯ জানুয়ারি সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি সবুজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবি হোসেন সবুজপাড়া গ্রামের মৃত জুরান আলী শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের সবুজপাড়া গ্রামের কৃষক নবি হোসেন ও প্রতিবেশী আকমত আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকআর বিষয়টি সমাধানের চেষ্টা করেও তা সমাধান করতে পারেননি। ২৯ জানুয়ারি সকাল ১০টার দিকে কৃষক নবি হোসেন বিরোধপূর্ণ ওই জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার ওপর হামলা করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। খবর পেয়ে স্থানীয় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নবি হোসেনের লাশ উদ্ধার করে দেওয়ানগঞ্জ থানায় পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, জমির বিরোধের জের ধরে হামলায় নবি হোসেন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহত নবি হোসেনের লাশের ময়নাতদন্ত করানো হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

দেওয়ানগঞ্জে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

আপডেট সময় ০৮:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২