ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

শপথ নিলেন জামালপুরের তিন উপজেলায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা

জামালপুরের তিন উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করার জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের তিন উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলার তিনটি উপজেলার নবনির্বাচিত ২৫ জন ইউপি চেয়ারম্যান ও জামালপুর সদর উপজেলার ১৬৮ জন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ গ্রহণ করেছেন। ৪ জানুয়ারি পৃথক সময়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের এবং সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।

বেলা ১১টার দিকে জামালপুর সদর, মেলান্দহ এবং ইসলামপুর উপজেলার নবনির্বাচিত ২৫ জন ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মুর্শেদা জামান। এর আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলরুবা আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মাহমুদা বেগম উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দিন দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটোরিয়ামে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউপির নবনির্বাচিত ১৬৮ জন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।

এ সময় জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমসহ ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

শপথ নিলেন জামালপুরের তিন উপজেলায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা

আপডেট সময় ০৬:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২