ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

৩০ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের গড় হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গতবার এই পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ ভাগ। শতভাগ পাস করা প্রতিষ্ঠান ৫ হাজার ৪৯৪ টি। গতবারের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে সর্বোচ্চ ৯৪ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া কারিগরি বোর্ডে ৮৮ দশমিক ৪৯ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডের ৯৩ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করে।

ঢাকা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৫ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮শিক্ষার্থী।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ শিক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২, জিপিএ -৫ পেয়েছে ১৪,১১৩ শিক্ষার্থী। সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ শিক্ষার্থী। আর পাসের হার ৯৬.৭৮ শতাংশ।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬২ হাজার ৬২৫ শিক্ষার্থী যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ০৭ শতাংশ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ

আপডেট সময় ০৪:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১