ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে বিএনপির গণসমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জামালপুরে বিএনপির গণসমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জামালপুরে বিএনপির গণসমাবেশ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বর্তমান সরকার ফরমায়েসি রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে। জেলখানায়ও তার চিকিৎসা করানো হয়নি। খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার তার জামিনের অধিকার কেড়ে নিয়েছে। মুক্তির নামে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা ক্রমেই তীব্র হচ্ছে। ইতিমধ্যে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বারবার বলে আসছেন দেশে তার চিকিৎসা করানো সম্ভব নয়। জরুরিভিত্তিতে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। তার মেডিকেল বোর্ড, বিএনপি ও পরিবারের পক্ষে বারবার আবেদন করেও সরকার তাকে বিদেশে নিতে অনুমতি দিচ্ছে না। বিএনপি মনে করে খালেদা জিয়ার বিরুদ্ধে বিদ্যমান আইনের ৪০১ ধারা উঠিয়ে নিলেই তাকে বিদেশে নিতে আর কোন বাধা থাকবে না। কিন্তু সরকার তা না করে বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে নিয়েছে।

তিনি আরো বলেন, বিএনপিও বিষয়টিকে রাজনৈতিকভাবেই গ্রহণ করেছে। বিএনপি রাজপথেই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার বিষয়টিকে গণদাবিতে রূপ দিতে চায়। এই লক্ষ্যেই বিএনপি ২২ ডিসেম্বর থেকে জেলায় জেলায় গণসমাবেশের ডাক দিয়েছে। ২৪ ডিসেম্বর দুপুর ২টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জামালপুর শহরের ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহে আয়োজিত গণসমাবেশ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী মো. সিরাজুল হক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বক্তব্য রাখেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জেলায় কর্মরত সাংবাদিকরা এ মতবিনিময় সভায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে বিএনপির গণসমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আপডেট সময় ০৯:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১