ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রক্তের ঋণ শোধ করার গর্ব নিয়ে আজ পালিত হলো মহান বিজয় দিবস

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : আজ মহান বিজয় দিবস। এ দিনটি হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যূদয়ের দিন।

১৯৭১ যে অস্ত্র দিয়ে বর্বর পাকবাহিনী দীর্ঘ নয় মাস ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করেছে, দু’লাখ মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে এক রাশ হতাশা এবং অপমানের গ্লানি নিয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নেয় তারা। সেই থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে আসছে।

অফুরন্ত আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে অর্জিত এই মহান বিজয়ের ৫০ বছর পূর্ণ হবে আজ।

এ উপলক্ষে জামালপুরের ইসলামপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় জামালপুরের ইসলামপুর উপজেলায় মহান বিজয় দিবস পলিত হয়েছে।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে স্থানীয় ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এতে পৌর মেয়র আব্দুল কাদের শেখ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, সাবেক কমান্ডার মানিকুল ইসলাম, অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

রক্তের ঋণ শোধ করার গর্ব নিয়ে আজ পালিত হলো মহান বিজয় দিবস

আপডেট সময় ০৬:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১