ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ, মুজিবর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ আয়োজনে জামালপুরের দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর সকালে শোভাযাত্রাটি থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়। পরে থানা মিলনাতয়নে উপজেলা কমিউনিটি পুলিশিং ডে’র সভাপতি নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েল, মামুনুর রশীদ মামুন ও সেলিনা, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক প্রমুখ। আলোচনা সঞ্চালনা করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আপডেট সময় ০৪:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১