ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

তিনি বলেন, হিন্দু ভাই ও বোনদের বলব, আপনাদের ভয় নেই। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আছে।বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা জানি, কাদের উসকানিতে এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।

ওবায়দুল কাদের ১৯ অক্টোবর সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগ ‘সম্প্রীতি সমাবেশ’-এর আয়োজন করে।

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে জানিয়ে কাদের বলেন, যতদিন না সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে পারব, ততদিন আওয়ামী লীগ রাজপথে থাকবে। আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবিলা করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এই সাম্প্রদায়িকতার বিষবাক্য ছড়াচ্ছে তাদের ভুলে যাওয়া উচিত নয়, এই দেশে যত মুসলমান, তার চেয়ে বেশি মুসলমান প্রতিবেশী দেশ ভারতে আছে। এখানে মাইনরিটিকে যদি আমরা ঝুঁকির মুখে ঠেলে দিই, ভারতে আমাদের চেয়ে বেশি সংখ্যক মুসলমান; তাদের জীবনের কথা, জানমালের কথা আমাদের ভাবতে হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৫:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১