ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর জেলা আওয়ামী লীগের সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা

জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৯ অক্টোবর বিকেলে বের হয় সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলা, লুটপাটসহ বিভিন্ন সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ১৯ অক্টোবর বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল- বাংলার মুসলিম, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, আমরা সবাই বাঙালি। বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই। ধর্ম যার উৎসব সবার। জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে শহরের দয়াময়ী মোড়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।

সমাবেশ থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, আবার নতুন করে সাম্প্রদায়িক হামলা-সন্ত্রাস শুরু করেছে বিএনপি-জামায়াত। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আজ সম্প্রীতি সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে। আওয়ামী লীগ রাজপথে আছে। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত আমরা ভেঙে দিতে পারব, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। বক্তারা আগামী দিনে সকল অপশক্তি রুখে দিতে রাজপথে থাকার জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুর জেলা আওয়ামী লীগের সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা

আপডেট সময় ০৭:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১