ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগে মাহমুদুল আলম বাবুকে ফের সাধারণ সম্পাদক করার দাবি!

মাহমুদুল আলম বাবু

মাহমুদুল আলম বাবু

জিএম ফাতিউল হাফিজ বাবু , বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দলকে পুনর্গঠন করার লক্ষ্যে মাঠে নেমেছে উপজেলা আওয়ামী লীগ। দলের সাংগঠনিক কর্মকান্ডকে বেগবান করতে ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা করা শুরু করা হয়েছে। ১৮ ও ১৯ সেপ্টেম্বর নিলাখিয়া ও মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে। সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী কেবি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভা হওয়ার খবরে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দলে কার প্রয়োজনীয়তা কতটুকু তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে নেতাকর্মীদের মধ্যে। দলের দুর্দিনে, দলের প্রয়োজনে, সংগঠনকে শক্তিশালী করতে কার গ্রহণযোগ্যতা কতটুকু তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে।

নাম প্রকাশ না করলেও দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সাধুরপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে।

বেশ কয়েকজন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতার সাথে কথা বলে জানা যায়, দলে যিনি শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেন এরকম নেতাকে আবারও সাধারণ সম্পাদক হিসেবে চাই। তারা বলেন সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালী করার পেছনে যার বেশি অবদান রয়েছে তিনি হলেন মাহমুদুল আলম বাবু।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ২০১৫ সালের দলের সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হওয়ার পর থেকে দলের কার্যক্রম ও সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। মাহমুদুল আলম বাবু প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের নেতা কর্মীদের সাথে সমন্বয় করে দলীয় কার্যক্রমকে গতিশীল করেছেন। আওয়ামী লীগ ও সরকার ঘোষিত সকল কার্যক্রম আন্তরিকতার সাথে বাস্তবায়নে দৃঢ় ভূমিকা রাখেন মাহমুদুল আলম বাবু।

তার নেতৃত্বে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের প্রতিকৃতি নির্মাণ করা হয়। শুধু তাই নয় অসহায় নেতা কর্মীদের পাশে থেকে তিনি সহযোগিতা করে যাচ্ছেন। আগামীতে এলাকার উন্নয়ন ও যোগ্য সংগঠক হিসেবে মাহমুদুল আলম বাবুকে আবারও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে চান তৃণমূলের নেতা কর্মীরা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগে মাহমুদুল আলম বাবুকে ফের সাধারণ সম্পাদক করার দাবি!

আপডেট সময় ০৯:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১