ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেশবিরোধী অপশক্তি রোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। অগ্রগামী উন্নয়নে দেশবিরোধী অপশক্তি রোধে সংগঠন সুসংগঠিত করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি ১২ সেপ্টেম্বর জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আগামী ২৫ সেপ্টেম্বর সম্মেলন প্রস্তুতি উপলক্ষে বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান এমপি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে দেশে গণতান্ত্রিক অভিযাত্রার যে সূচনা হয়েছিল, আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বিকশিত হয়েছে।

এতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএসএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল আমিন চাঁন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সসাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, যুগ্মসম্পাদক আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেশবিরোধী অপশক্তি রোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১