ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

স্বাস্থ্য বিষয়ক বার্তা দিতে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাউন্ড সিস্টেম চালু

সাউন্ড সিস্টেমের মাধ্যমে রোগী ও রোগীর স্বজনদের স্বাস্থ্য বিষয়ক বার্তা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এই প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতালের সম্পূর্ণ অংশে সাউন্ড সিস্টেম চালু করা হয়েছে। ২৫ আগস্ট সকালে ওই সাউন্ড সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আগত রোগী ও রোগীর স্বজনদের স্বাস্থ্য বিষয়ক বার্তা দিতে দেখা যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফাকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সেবার মান এবং হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি করতে সাউন্ড সিস্টেমের পাশাপাশি পুরো হাসপাতালে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এসব নিয়ন্ত্রণ করা হবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষ থেকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এখন থেকে কোন কক্ষে কী ধরনের সেবা দেওয়া হচ্ছে তা সিসিটিভিতে দেখে এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আগত রোগী ও রোগীর স্বজনদেরকে সাউন্ড সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বার্তা দেওয়া হবে। সাউন্ড সিস্টেম এর পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। রোগীদের সেবার মান বৃদ্ধির জন্য বসার জন্য চেয়ার ও বেঞ্চ এর ব্যবস্থা করা হয়েছে এবং সেসব জায়গাতে লাগানো হয়েছে ফ্যান। সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

স্বাস্থ্য বিষয়ক বার্তা দিতে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাউন্ড সিস্টেম চালু

আপডেট সময় ০১:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১