ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

পুলিশি বাধার অভিযোগ : শেরপুরে জেলা বিএনপি’র করোনা হেল্প সেল উদ্বোধন

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেনতা বৃদ্ধি ও জরুরি প্রয়োজনে স্বাস্থ্য সেবা দিতে শেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে ‘করোনা হেল্প সেল’ খোলা হয়েছে। ৩ আগস্ট দুপুরে শহরের রঘুনাথ এলাকার বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের উপস্থিতিতে এ হেল্প সেল উদ্বোধন করা হয়। ভার্চ্যুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে এর কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটি’র সদস্য নজরুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জানান, ওই হেল্প সেল থেকে প্রতিদিন একজন ডাক্তারের সমন্বয়ে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। পাশাপাশি বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারসহ করোনা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হবে।

এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী অভিযোগ করে বলেন, পুলিশ সুপারের অনুমতি নিয়েই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এক পর্যায়ে পুলিশি বাধার মুখে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।

তিনি জানান, এখন থেকে শেরপুরের জনসাধারণ করোনা আক্রান্ত হলে জেলা বিএনপির পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় করা হবে। সেই সাথে হতদরিদ্ররা পাবেন চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সদর থানা পুলিশের ওসি মনসুর আহাম্মেদ বলেন, এ দিন বিএনপি কর্মীদের করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বাজায় রেখে অনুষ্ঠান শেষ করতে বলা হয়েছিল।

উদ্বোধনী দিনে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকার্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

পুলিশি বাধার অভিযোগ : শেরপুরে জেলা বিএনপি’র করোনা হেল্প সেল উদ্বোধন

আপডেট সময় ০৮:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১