ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা!

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ও তার স্ত্রীর ওপর হামলা চালানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় লকডাউন চলাকালে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ছবি তোলায় সাংবাদিক ও তার স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ২৬ জুলাই দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মধ্য বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২৫ জুলাই লকডাউনের তৃতীয় দিনে মধ্য বাজারের বধুয়া গার্মেন্টস খোলা দেখে সেই গার্মেন্টেসের ছবি তুলেন ৭১ টেলিভিশনের বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এই ছবির তোলার কারণে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর ক্ষিপ্ত হন বধুয়া গার্মেন্টসের মালিক সেলিম রেজা ও তার ছেলে রাসেল খন্দকার।

২৬ জুলাই দুপুর সোয়া ২টার দিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম তার স্বাস্থ্যকর্মী স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তিনি ও তার স্ত্রী মধ্য বাজারে পৌছার সাথে সাথে সেলিম রেজা, তার ছেলে রাসেল খন্দকার ও শিপন তার লোকজন তাদের ওপর হামলা চালায়। এসময় সাংবাদিক নাদিমকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং সাংবাদিক নাদিমকে মারধর করা হয়। এছাড়াও তার ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়।

সাংবাদিক নাদিম ও তার স্ত্রীর ওপর হামলার ঘটনায় হামলাকারী রাসেল খন্দকারকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় বকশীগঞ্জের কর্মরত সকল সাংবাদিক তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে অন্যান্য হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা!

আপডেট সময় ০৭:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১