ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন ক্যাম্প উদ্বোধন

সরিষাবাড়ীতে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিনের বিনামূল্যে নিবন্ধনের ক্যাম্পেইন কাজ উদ্ধোধন করা হয়েছে। ২৫ জুলাই উপজেলার ৮টি ইউনিয়নে ও পৌরসভায় একযোগে ভ্যাকসিনের বিনামূল্যে নিবন্ধনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ। এ ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি।

জানা যায়, সাধারণ মানুষের মধ্যে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন প্রয়োগ নিশ্চিত করতে পৌরসভাসহ ৮টি ইউনিয়নে মোট ৯টি ক্যাম্প করা হয়েছে। এ ৯টি স্পটে ক্যাম্পেইনের মাধ্যমে ভ্যাকসিনের নিবন্ধনের কাজ শুরু করা হয়। ৫০ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি স্পটে। এ স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে উপজেলার প্রতিটি গ্রামে ও মহল্লায় মহল্লায় গিয়ে নারী-পুরুষদের ভ্যাকসিনের আওতায় আনার বিনামূল্যে নিবন্ধনের জন্য সহায়তার কাজ করে আসছেন। এ ভ্যাকসিনের নিবন্ধনের কাজ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকবে।

ক্যাম্পেইন উদ্ধোধনীতে উপস্থিত ছিলেন বীর বিক্রম আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা হাসেন সরকার, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামনু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন ক্যাম্প উদ্বোধন

আপডেট সময় ০৫:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১