ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে লকডাউন মানছে না কেউ

জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকায় আরামনগর বাজারে কেনাকাটা করতে আসা মানুষের উপচে পড়া ভিড়। ২৮ জুন দুপুরে তোলা ছবি। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রশাসনের তৎপরতা থাকলেও লকডাউন মানছে না কেউ। রাস্তায় চলছে যানবাহন। হাট-বাজারে মানুষের উপচে পড়া ভিড়। চলছে ব্যবসা প্রতিষ্ঠানে কেনাকাটা।

সরজমিন ঘুরে দেখা যায়, করোনাভাইরাসের প্রভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর কঠোর হওয়ার জন্য ২৭ জুন ফের লকডাইনের ঘোষণা দেয় সরকার। এ ঘোষণার পর মধ্যরাতে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা ও বিধি নিষেধ মেনে চলার জন্য মাইকিং করে সরিষাবাড়ী থানার পুলিশ। পুলিশ এ প্রচার করলেও তার বাস্তবে ভিন্ন। ২৮ জুন সকালে প্রশাসনের একটু তৎপরতা দেখা যায়। দুপুরের পর থেকে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হতে দেখা যায়। এ ছাড়া পৌর এলাকা আরামনগর বাজারসহ বিভিন্ন বাজারে কেনাকাটা করতে আসা মানুষের ভিড় প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিল।

আরামনগর বাজারে কেনাকাটা করতে করতে আসা করিম মন্ডলের সাথে কথা হলে তিনি বলেন, কয়দিন ঘরে বসে থাকবো। মাস্ক কিনতেও টাকা লাগে। বাহিরে বের হয়ে কাজ না করলে সেগুলোও কিনবো কেমনে।

অটোবাইকচালক রফিক, হাবেল মিয়া, বেলালসহ আরও অনেকেই বলেন, প্রতিদিন অটো ভাড়া দিতে হয়। ঘরে বউ বাচ্চা আছে গাড়ি না চালালে ভাড়া ও খাবো কি। আমরা তো এখন পর্যন্ত কোন সরকারি সহায়তা পাইনি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মীর রফিকুল হক বলেন, মানুষের চলাচলের ওপর নির্দেশনাগুলো ১ জুলাই থেকে কার্যকর করার জোর চেষ্টা চালানো হবে। যানবাহন চলাচল বন্ধ করতে পুলিশ কাজ করছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে লকডাউন মানছে না কেউ

আপডেট সময় ১২:২৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১