ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে মাস্ক বিতরণ করলেন বিএনপি নেতা-কর্মীরা

মাস্ক পরিয়ে দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণরোধে জামালপুরে বিএনপি সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে। ২৫জুন শহরের ফুলবাড়ীয়া মুন্সিপাড়া মসজিদের সামনে নামাজে আগত মুসুল্লি ও সাধারণ মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লিদের মাস্ক পড়িয়ে দিয়ে এর উদ্বোধন করেন।

এ সময় জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা বিএনপির সদস্য তরুণ হাসান কাজল, জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, সদস্য ফিরোজ আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সারাদেশের ন্যায় জামালপুরেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সবার মাস্ক পরার কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, আপনারা নিজে মাস্ক পরুন, অন্যকে মাস্ক পরতে উৎসাহ দেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে মাস্ক বিতরণ করলেন বিএনপি নেতা-কর্মীরা

আপডেট সময় ০৯:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১