ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা দূরীকরণে ইমামদের করণীয় বিষয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বকশীগঞ্জ কার্যালয়ের উদ্যোগে ২২ জুন দুপুরে সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট এর মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোশারফ হোসেন, মডেল কেয়ারটেকার মওলানা এনায়েত উল্লাহ, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, মুফতী মোহাম্মদ আলী প্রমুখ।

ইমাম সম্মেলনে সন্ত্রাস, জঙ্গিবাদ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, মসজিদের খুতবায় বয়ানের মাধ্যমে মুসল্লিদের এই বিষয়ে আলোচনা করা, যে কোন সরকারবিরোধী গুজবে কান না দিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ও ছোটখাট সামাজিক সমস্যা সমাধানে ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১