ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করায় শাহীন স্কুলকে ৫০ হাজার টাকা জরিমানা

সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পাঠদান করায় শাহীন স্কুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে পাঠদান চালিয়ে আসছে কতিপয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে শাহীন স্কুল সরিষাবাড়ী শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৭ জুন দুপুরে উপজেলা পোস্ট অফিস মোড় (রেলক্রসিং) এলাকায় শাহীন স্কুল ও ইউরিকা কিন্ডারগার্টেন এন্ড ক্যাডেট কোচিংয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে শাহীন স্কুলে পাঠদান চলায় ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। তারা নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। একইসময় পার্শ্ববর্তী ইউরিকা কিন্ডারগার্টেন এন্ড ক্যাডেট কোচিংয়ে পাঠদান চললেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা শিক্ষার্থীদের ছুটি দিয়ে স্কুল বন্ধ করে কর্তৃপক্ষ পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্টেট শিহাব উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ ও নির্মূল আইন, ২০১৮ এর আইনে শাহীন স্কুল সরিষাবাড়ী শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান করালে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করায় শাহীন স্কুলকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১