ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে শিশুবিয়ে বন্ধে অভিনব কার্যক্রম

জামালপুরে হাতের অনামিকা আঙুলে রিং অঙ্কন করে শিশুবিয়ে বন্ধে সচেতনতামূলক কার্যক্রম। ছবি : বাংলারচিঠিডটকম

বিশেষ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বিশ্বব্যাপী জুন মোবিলাইজেশন কার্যক্রমের আওতায় শিশুবিয়ে বন্ধ ও নিরুৎসাহিত করার লক্ষ্যে হাতের অনামিকা আঙুলে কালো রিং অঙ্কিত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে ২ জুন উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সংস্থা দুটির কর্মীরা অনামিকায় আঁকানো কালো রিং পড়ে শিশুবিয়ে বন্ধে আওয়াজ তুলেন। ‘আর নয় শিশু বিয়ে, হাসবো খেলবো তাদের নিয়ে’। শিশু বিয়ে বন্ধে এই শ্লোগান সর্বত্র ছড়িয়ে দিতে কর্মীরা অঙ্গীকার করেন।

অনানুষ্ঠানিকভাবে শুরু করা আয়োজনে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, প্রকল্প ব্যবস্থাপক মিনারা পারভীন, উপজেলা ব্যবস্থাপক হেলাল উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের এপি ব্যবস্থাপক সাগর ডি কস্তা, পরিবীক্ষণ কর্মকর্তা সরোজ এইচ গ্রেগরি, প্রকল্প কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমুখ।

উল্লেখ্য, করোনাকালিন নারী শিশু নির্যাতনের পাশাপাশি শিশুবিয়ের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী এই অভিনব কার্যক্রম শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে শিশুবিয়ে বন্ধে অভিনব কার্যক্রম

আপডেট সময় ০৪:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১