ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

ট্রাকচাপায় নিহত আলেয়া আক্তারের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ট্রাকচাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছয় বছর বয়সি ওই শিশুর নাম আলেয়া আক্তার। ৭ এপ্রিল দুপুরে উপজেলার নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আলেয়া স্থানীয় আনোয়ার হোসেনের কন্যা। শিশুটি ধনাকুশা গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে বসবাস করতো। তার মা স্বামী পরিত্যক্তা ছিলেন।

স্থানীয়রা জানায়, ৭ এপ্রিল দুপুরে নকলা থেকে পাশ্ববর্তী উপজেলা নালিতাবাড়ীর দিকে ছেড়ে যাওয়া ইটভাটার শ্রমিক বহনকারী একটি ট্রাক শিশু আলেয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। ওই সময় আলেয়া রাস্তা পার হচ্ছিল। এ দুর্ঘটনার পরপরই আলেয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে বিষয়টি নালিতাবাড়ী থানায় খবর দিলে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে।

নকলা থানার ওসি মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

শেরপুরে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১