ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

সরিষাবাড়ীতে সঞ্চয়ের টাকা না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সঞ্চয়ের জমানো টাকা না পেয়ে পারুল বেগম (২০) নামে এক গৃহবধূ বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ২৩ মার্চ বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মা জাহানারা বেগম ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত পারুল বেগম মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আমিনুর রহমানের স্ত্রী। ২০১৯ সালের ডিসেম্বর মাসে বালিয়া গ্রাম বাংলা বহুমুখী সমবায় সমিতি কাছে ৭২ হাজার টাকা সঞ্চয় জমা রাখে পারুল। সমিতির মালিক বলারদিয়ার গ্রামের শাহিন ফকির মূলধন ও লভ্যাংশসহ ১ লাখ টাকা দেবার কথা ওই গ্রাহককে। সময় পেরিয়ে গেলেও সেই টাকা না দেওয়ায় হতাশ হয়ে পড়েন পারুল বেগম। এ নিয়ে মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যেও ছিলো অমিল। ২৩ মার্চ ছিলো টাকা দেবার তারিখ। বিকেলে টাকা না পেয়ে ফিরে এসে বাবার বাড়ির ঘরের ধন্নার সাথে রশির সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ পারুল বেগম। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ২৪ মার্চ সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হবে। সঞ্চয়ের একটি বই নিহতের বাড়ি থেকে পাওয়া যায়। অভিযোগের আলোকে ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

সরিষাবাড়ীতে সঞ্চয়ের টাকা না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ১০:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১